নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামের জনৈক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। প্রেমিকের সাথে বিয়ের প্রস্তাব মেনে না নেয়ায় অভিমানে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। এনিয়ে প্রতিবেশীদের মধ্যে আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, উল্লেখিত গ্রামের অজিত রায়ের সাথে একই গ্রামের কলেজ ছাত্রীর প্রেমের সম্পক চলে আসছে। দু’পরিবার এ সম্পর্ক মেনে নিতে পারছেনা। এরই জের হিসেবে অভিমানে ওই ছাত্রী রবিবার বিকেলে আত্মহত্যার চেষ্টা চালায়। ঘটনা আঁচ করতে পেয়ে মেয়ের মা ও প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করেন। এনিয়ে এলাকায় তোলপাড় চলছে।