সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে সুজিত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৮৬৭ বা পড়া হয়েছে

মাধবপু প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া চা-বাগানের আলোচিত চা-শ্রমিক নেতা সুজিত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে চা শ্রমিকরা। গতকাল শুক্রবার দুপুরে নয়াপাড়া চা-বাগান এলাকায় শত শত নারী, পুরুষ মানববন্ধনে অংশ নেয়। প্রায় ঘণ্টাব্যাপি মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা খেলু নায়েক, সন্তোষ নায়েক, দুলাল ঘোষ, শ্যামল বুনার্জি, অর্জুন তেলেঙ্গে, লিবিউ পাত্র, বিচিত্র র‌্যালি, শ্রাবণ সাওতাল প্রমুখ।
মানবন্ধন শেষে পথ সভায় সুজিত রেলির স্ত্রী সারথি রেলি বলেন, আমার স্বামীর হত্যাকারিদের ফাঁসি চাই। ২ মেয়ে আর এক ছেলে কে নিয়ে তিনি এখন অসহায় ভাবে দিন কাটাচ্ছেন।
পরে থানার এসআই আবুল কাশেম মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, সুজিত হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশের আন্তরিকতার অভাব নেই। এই মামলার ১ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি ১২ জন আসামী আদালতে আত্মসমর্পন করেন। এখন তারা কারাগারে আছেন। মানববন্ধন শেষে শ্রমিকরা কাল ব্যাচ ধারণ করে কাজে যোগদান করেন।
প্রসঙ্গত, গত ১৯ আগষ্ট নয়াপাড়া চা বাগানের চা শ্রমিক নেতা সুজিত রেলিকে তার কাকাতো ভাই হেলাল রেলির নেতৃত্বে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সুজিত রেলির ছেলে ধনু রেলি বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com