শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

জেলা প্রশাসকের হাওর পাড়ের ৭ শিক্ষা প্রতিষ্ঠানে নৌকা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৬২৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে হাওরপাড়ের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে নৌকা বিতরণ করা হয়েছে। বর্ষা মৌসুমেও যেন শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে এজন্য হবিগঞ্জেগর জেলা প্রশাসকের উদ্যোগে হাওরপাড়ের বিদ্যালয়গুলোতে এ নৌকাগুলো দেয়া হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় এ উপলক্ষে স্থানীয় আদর্শবাজার নৌকা ঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন খন্দকার এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জান্নাত আরা লিসা, ব্রাকের হেড অব পিএসইউ মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, জেলা ব্রাক প্রতিনিধি মোঃ ফিরোজ, ব্রাকের বানিয়াচং উপজেলা উন্নয়ন সমন্বয়ক এ এইচ এম মিজানুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, গ্রাম বাদ দিয়ে যেমন শহরকে চিন্তা করা যাবে না, তেমনি গ্রামের তৃহৎ ছাত্র সমাজকে বাদ দিয়ে দেশের সার্বিক শিক্ষাকে এগিয়ে নেয়া যাবে না। হাওর পাড়ের শিক্ষার্থীরা যেন বর্ষা মৌসুমেও ঠিকমত বিদ্যালয়ে যেতে পারে সে ব্যবস্থা আমরা করেছি। সঠিকভাবে তদারকি ও পরিচর্যা করলে হাওর পাড়ের শিক্ষার্থীরা কোনভাবেই পিছিয়ে থাকবেনা, একদিন এসব ছাত্রই দেশের নেতৃত্ব দিবে। তাদের পড়া লেখাসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত আছে এবং থাকবে। অনুষ্ঠান শেষে বানিয়াচং আদর্শ বাজার নৌকাঘাটে বানিয়াচং উপজেলার হাওরপাড়ের মন্দরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, বিথঙ্গল জেডিএম উচ্চ বিদ্যালয়, মুরাদপুর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, আজমিরীগঞ্জ উপজেলার মমচান ভূইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, পাহাড়পুর বসন্ত কুমার পাবলিক এন্ড কলেজ, লাখাই উপজেলার নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট প্রত্যেককে একটি করে মোট ৭ টি নৌকা তুলে দেন প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com