শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ॥ রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনই উত্তম পন্থা

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৮৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন করাই উত্তম পন্থা। মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য জাতিসংঘসহ সবাই মিলে কাজ করছে। আমাদের পক্ষ থেকে উদ্বেগ অব্যাহত থাকবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, সারা বাংলাদেশের সমগ্র উন্নয়নের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। অগ্রাধিকার ভিত্তিতে হবিগঞ্জের যে সমস্ত রাস্তা জনমানুষের কল্যাণের জন্য নির্মিত হওয়া দরকার তা অগ্রাধিকার দেয়া হবে। ডেঙ্গু বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ে জাতির জন্য দায়বদ্ধদের অপমান অপদস্ত না করে কাজ করার সুযোগ দিতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডেঙ্গু নিয়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা গ্রহণের একটি সংবাদের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আমি একটা ডিবেট ফর ডেমক্রেসি অনুষ্ঠানে অংশ নিয়েছি। সেখানে ডেঙ্গু নিয়ে একটি ডিবেটিং ছিল। সেখানে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ছিলেন। সেখানে তারা আমাকে একটি শুভেচ্ছা স্মারক দিয়েছে। আমি এটি গ্রহণ করেছি। কিন্তু সংবাদে ভুল ব্যাখ্যা দিয়ে ছাপা হয়েছে। এটি দুঃখজনক। শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে নির্মিত কিচেন মার্কেট উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান এমপি ও গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, কাউন্সিলর শেখ নূর হোসেন ও আব্দুল আওয়াল মজনু প্রমূখ।
উল্লেখ্য, সরকারের বিএমডিএফ ও হবিগঞ্জ পৌরসভার যৌথ অর্থায়নে ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে এ কিচেন মার্কেট নির্মাণ করে হবিগঞ্জ পৌরসভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com