সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজ স্থানীয় সরকার মন্ত্রী হবিগঞ্জ আসছেন

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০১৯
  • ৭৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি একদিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন আজ।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ পৌরসভা আয়োজিত জেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান বলেন-মন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। পৌর পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
শোক সভায় প্রধান বক্তা থাকবেন-জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি ও শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি।
এদিকে, বিকাল ৩টায় নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রেলওয়ে পার্কিং মাঠে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com