শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মিরপুরে সিএনজি পিকআপ সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহাসড়কের মীরপুর নামক স্থানে সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তারা বানু (৫০) নামে এক মহিলা নিহত ও আরও ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। আহত সুত্রে জানা যায়, বাহুবল থেকে একটি যাত্রীবাহী একটি সিএনজি মীরপুরের উদ্যোশে রওনা দেয়। উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ বাধে। এ সময় সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে তারা বানুকে ডাক্তার মৃত ঘোষনা করে। তিনি উপজেলার ইজ্জতপুর গ্রামের মৃত আরফান আলীর স্ত্রী। এ ছাড়াও আহত সুহেল (৪০), শাহেনা (২৫), আবিদ আলী (৫০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com