সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে ॥ বাহুবলে কার চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৭৫৮ বা পড়া হয়েছে

 

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রাইভেটকার চাপায় আশরাফুল ইসলাম (২৪) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পুলিশ সদস্য ময়মনসিংহ জেলার পাগলা থানার পাইতল ইউনিয়নের দেউলপাড়া গ্রামের সাইফুল ইসলামের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশ কনস্টেবল আশরাফুল ঈদের ছুটি শেষে গতকাল মোটর সাইকেলযোগে নিজের কর্মস্থল সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে বিকেল ৩ টার দিকে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, প্রাইভেট কারের চাপায় কনস্টেবল আশরাফুলের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুছড়ে গেছে।
এ ব্যাপারে পাগলা থানার পাইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আশরাফুল অবিবাহিত ছিলেন। তিনি ২০১৬ সালে পুলিশ কনষ্টেবল পদে চাকুরীতে যোগদান করেন। ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন আশরাফুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com