সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

পাচারের কোন প্রমান না পাওয়ায় সুরমা অটোরাইস এন্ড ফাওয়ার মিলের আটক ২ হাজার বস্তা চাল ফেরত

  • আপডেট টাইম রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুরমা অটোরাইস এন্ড ফাওয়ারের সামন থেকে আটক ২ হাজার বস্তা চাউল মালিককে ফেরত দিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। চাউল পাচারের কোন প্রমাণ না পাওয়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস ছালাম গত শুক্রবার দিবাগত রাতে সুরমা অটো রাইস এন্ড ফাওয়ারের মালিক হাবিবুর রহমান খানকে ফেরত দেন। তবে নিদিষ্ট গোদামে চাউলগুলো পৌছে দেবার নির্দেশ দেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। নির্দেশ পাবার পরপরই চাউলগুলো নিদিষ্ট গোদামে পৌঁছে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ঠিকাদার হাবিবুর রহমান খান।
ঠিকাদার হাবিবুর রহমান খান জানান, গত বুধবার সন্ধ্যার দিকে চাউলগুলো মাধবপুরের পৌছে দেবার উদ্দেশ্য আমার গাড়ির রওনা দেয়। কিন্তু গাড়ি রওনা দেবার সাথে সাথেই গাড়িতে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। ফলে গাড়ির চালক আমার সাথে কোন যোগাযোগ না করেই চাউলসহ গাড়ি আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে আসে। এ সময় একটি কুচক্রি মহল আমার ব্যবসার সুনাম নষ্ট করা জন্য প্রশাসনকে খবর দেয়। আমি ব্যবসা প্রতিষ্ঠানে না থাকায় কর্মচারীরা বৈধ কাগজ-পত্র দেখানোর পরও ভ্রাম্যমান আদালত সস্তুষ্ট না হয়ে চালের বস্তাগুলো জব্দ করে। পরে জেলা প্রশাসন এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠিত করেন। তদন্ত কমিটির কাছে আমি আমার ব্যবসায়ীক সড়ক পরিবহনের সকল বৈধ কাগজ পত্র দেখাই। এতে তদন্ত কমিটি সন্তুষ্ট হয়ে মালামালগুলো ফেরত দেন। এবং নির্দিষ্ঠস্থানে পৌছে দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, গত বুধবার রাতে সুরমা অটোরাইস এন্ড ফাওয়ার মিলের সামনে থেকে ১ হাজার ৫০ বস্তা, একটি ট্রাকে ভর্তি ৮শ’ ৬০ বস্তা এবং বিপুল পরিমান খোলা চাল জব্দ করে প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com