সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের সৈয়দপুরে সড়ক দুর্ঘটনা ॥ বিদেশ ফেরত ছেলের লাশ আনতে গিয়ে পিতার করুণ মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৭৪৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ সৌদি আরবে কিছুদিন আগে মারা যান মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের আলী আহমদের ছেলে জজ মিয়া। গতকাল শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জজ মিয়ার লাশ এসে পৌছে। লাশ আনতে বিমানবন্দরে যান জজ মিয়ার পিতা আলী আহমদসহ তার স্বজনরা। লাশ নিয়ে একটি গাড়িযোগে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে লাশবাহী গাড়ির সাথে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে নিহত হন আলী আহমদ।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারের নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কিছুদিন পূর্বে সৌদি-আরবে মারা যায় মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের বাসিন্দা মো. আলী আহমদ এর পুত্র জজ মিয়া। গতকাল শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান-বন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক হইতে পুত্র জজ মিয়ার লাশ গ্রহণ করতে যান পিতা মো. আলী আহমদসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। যথারীতি বিমানবন্দরের কার্যক্রম শেষে লাশবাহী এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ ৭১-১১৪২) যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার আড়িখাল ব্রীজের নিকটে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৬-৪৯৩১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় এ্যাম্বুলেন্সটি নিকটবর্তী প্রায় আড়াইশ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. আলী আহমদ (৬০) নিহত হন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫জন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ও ওসমানী নগরের একদল দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদেশ ফেরত ছেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সৈয়দপুর বাজারের নিকটে এ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে আলী আহমদ নিহত হন। খবর পেয়ে এ্যাম্বুলেন্স, পিকআপ ভ্যান ও লাশ উদ্ধার করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com