সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭

  • আপডেট টাইম শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৬৯৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যসহ ৭ ডাকাতকে ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার পুত্র রুহেল মিয়া (২৪), ছালামতপুর গ্রামের নান্দু মিয়ার পুত্র আবু তাহের (২৫), শ্রীমঙ্গল উপজেলার বিলাশের পাড় গ্রামের আদু মিয়ার পুত্র সামছু মিয়া (৩৫), খোরশেদ মিয়ার পুত্র শাকিব মিয়া (২১), মৃত ইছাক মিয়ার পুত্র ইমাম উদ্দিন (৩৫), সুন্দর আলীর পুত্র রাজু মিয়া (২০) ও মৃত কদু মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিত্বে নবীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কুর্শি ইউনিয়নের সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ৭জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় দুই ডাকাত পালিয়ে যায়। ডাকাতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম রামদা, খুন্তি, রড, চাইনিজ কুড়াল, ছুড়া জব্দ করা হয়।
গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতির সরঞ্জামসহ ৭জনকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com