রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্দ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মোঃ কবির হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন হবিগঞ্জ লায়ন্স ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, পাস্ট প্রেসিডেন্ট লায়ন এড. এস এম আলী আজগর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুর রশিদ কাজল, লায়ন এডঃ এসএম বজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন এস এস আব্দুল আউয়াল, জয়েন্ট সেক্রেটারী লায়ন রাজেন্দ্র চন্দ্র দাশ, ট্রেজারার লায়ন মোঃ আব্দুল আহাদ, টেইল টুইস্টার লায়ন এডঃ নীলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, ডিরেক্টর লায়ন মোঃ জালাল উদ্দিন, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান লায়ন মোঃ মর্তুজা হাসান, লায়ন এডঃ শিবলী খায়ের, লায়ন মোঃ মামুনুর রশিদ, চার্টার মেম্বার লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন আলহাজ্ব মুজাহিদ হুসেন চৌধুরী, লায়ন মীর এ কে এম জামিলুন্নবী ফয়সল, আইএফ আইসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মেম্বার লায়ন এম এ কাইয়ুম চৌধুরী, লায়ন এডঃ অর্জুন চন্দ্র রায়, লায়ন মোঃ আসাদুজ্জামান, লায়ন দীলিপ কুমার সরকার, লায়ন মহিবুর রহমান চৌধুরী, লায়ন সৈয়দ আমিনুল হাসান, লায়ন এডঃ বিকাশ চন্দ্র দাশ। এ সময় ১৬৮ জন দরিদ্র ব্যক্তির মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সংগঠন। এ সংগঠনের কার্যক্রম বিশ্বব্যাপী বিস্তৃত। তিনি লায়ন্স ক্লাবের মতো দেশের বিত্তবান ব্যক্তিদের দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তাহলেই আমাদের দেশ হয়ে উঠবে আরো সুন্দর ও সমৃদ্ধশালী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com