বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

ইসলামী ফ্রন্ট চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ৫৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় গাজীগঞ্জ বাজারে এক কর্মী সম্মেলন ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি আতাউর রহমান সরকার তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা সহ-সাধারণ সম্পাদক এস. এম. সুলতান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ জাকির মিয়া জমাদারকে সভাপতি, হাজী মোঃ আমীর হোসেন, মোঃ শাহারাজ চৌধুরীকে সহ-সভাপতি, মোঃ তৈয়ব আলীকে সাধারণ সম্পাদক, মোঃ শামীম মিয়াকে সহ-সাধারণ সম্পাদক, মোঃ রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৯নং রাণীগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com