সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৬৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে একটি দোকানে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে একটি দোকান থেকে তাদের গ্রেফতার করে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের আব্দুল মালিকের পুত্র আব্দুল কাইয়ুম (৪৯), আম্বর আলীর পুত্র তোতা মিয়া (৪০), দক্ষিণ কায়স্থগ্রামের আব্দুর রূপ এর পুত্র হাছন মিয়া (৩৫) ও আব্দুল মালিকের পুত্র মুকুল মিয়া (২৭)। পুলিশ সূত্রে জানা যায়, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস.আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে অভিযান চালিয়ে একটি দোকানে জুয়ার আসর থেকে উল্লেখিত ৪জনকে আটক করা হয়। এ সময় জুয়ার সরঞ্জামাদীও উদ্ধার করা হয়। পরে গতকাল বুধবার সকালে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে আটককৃত জোয়াড়িদের গ্রেফতার দেখানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com