সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরে রিক্সা, টমটম চালকরা আদায় করছে অতিরিক্ত ভাড়া

  • আপডেট টাইম বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ১০৩৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে হঠাৎ করে রিক্সা, টমটম ও সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে চালকদের সাথে যাত্রীদের বাক-বিতন্ডা ও হাতা-হাতির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। গত সোমবার টমটম মালিক ও শ্রমিকদের বার্ষিক সভা থাকার ফলে ওই দিন দুপুর ১টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে টমটম চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। এদিকে টমটম বিশেষ করে ব্যাটারী চালিত রিক্সার চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে চলেছে। মহিলা যাত্রীর নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবনতা বেশী। অতিরিক্ত ভাড়া নিয়ে প্রায়ই যাত্রী ও চালক বাকবিতন্ডায় জড়াতে দেখা যায়। এ নিয়ে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয় যাত্রীদের। রগছটা যাত্রী হলে হাতাহাতির ঘটনাও ঘটে। সোমবার দুপুরে সিনেমা হলের মোড়ে যাত্রী ও রিক্সা চালকের মাঝে মারা-মারির ঘটনা ঘটে।
ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানান, রিক্সা, টমটম চালকরা পৌরসভার নির্ধারিত ভাড়া নিতে চায় না। চালকরা তাদের ইচ্ছামতো ভাড়া দাবী করে যাত্রী পরিবহন করেন। এ অবস্থায় পৌরসভা কর্তৃপক্ষের দেয়া ভাড়া তালিকা অকার্যকর হয়ে পড়েছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com