সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে নিখোঁজ প্রেমিক যুগল প্রেমিকের মা-সহ ৩ জন আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ চুনারুঘাটে প্রেমিক যুগল কলেজ ছাত্রছাত্রী পালিয়ে যাওয়ার ৭ দিন পর ছাত্রীর পিতার অভিযোগে পুলিশ তাদের উদ্ধার করতে না পারলেও প্রেমিক ছাত্রের মা-চাচা ও বন্ধুকে আটক করেছে। গত রবিবার কলেজ ছাত্র তারেকের মা, চাচা শাওন আহমেদ ও বন্ধু বিশালকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে। তবে পুলিশের দাবী অচিরেই তাদেরকে উদ্ধার করা হবে। পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামের সহিদুল ওরফে নুর মিয়ার পুত্র শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র তারেক মিয়া ও একই গ্রামের হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের ছাত্রী সাবিহা আক্তার গত ১৭ জুলাই আজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ঘটনায় সাবিহার পিতা মাসুম আহমেদ চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলা প্রেক্ষিতে পুলিশ গত রবিবার সকালে বালিয়ারী গ্রাম থেকে তাদেরকে আটক করে।
তবে অপর একটি সূত্র জানায়, ৩ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রায়ই তারা একসাথে কলেজে আসা যাওয়া করত। এবং বিভিন্ন স্থানে আনন্দ ভ্রমনেও যেত। সাবিহার পরিবার বিষয়টি আঁচ করতে পেরে তাদের প্রেমে বাধা হয়ে দাড়ায়। এবং তারেকের সাথে কথা বলতে বন্ধ করে দেয়। কিন্তু যত বাধাই আসুক তা পেরিয়ে প্রেমিক যুগল সিদ্ধান্ত নেয় তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। সাবিহাকে উদ্ধার করার জন্য দায়িত্ব দেয়া হয় চুনারুঘাট থানার ওসি তদন্ত আশরাফুল ইসলামকে। কিন্তু গতকাল সোমবার রাত ১০ এ রিপোর্ট লেখাকালে প্রেমিক যুগলকে উদ্ধার করতে পারেননি।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, মামলার প্রেক্ষিতে ৩ জনকে আটক করা হয়েছে। ভিকটিম সাবিহাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। অচিরেই উদ্ধার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com