শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে কমতে শুরু করেছে কুশিয়ারা নদীর পানি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৫০৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলে গত ৪দিন নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেলেও বুধবার থেকে নদীর পানি কমতে শুরু করেছে। তবে এ উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রামে এখনো পানি প্রবেশ অব্যাহত রয়েছে। প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ত্রাণ সামগ্রী পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বন্যার্ত লোকজন। বুধবার(১৭ জুলাই) রাত ১০টায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল থেকে কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। ৩ ঘন্টায় ১ সে.মি করে কুশিয়ারা নদীর পানি কমে আসছে। যদি বৃষ্টি না হয় তাহলে পানি আর বৃদ্ধি পাওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৫৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন, কুশিয়ারার পানি কমতে শুরু করেছে। ত্রাণ নিয়ে ইউওনও বলেন, গত মঙ্গলবার দীঘলবাক ইউনিয়নে বন্যায় কবলিত লোকজনের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩টন, আউশকান্দি ইউনিয়নে ৫০০ কেজি, ইনাতগঞ্জ ইউনিয়নে ৫০ কেজি চাল বিতরণ করা হয়েছে। বুধবার দীঘলবাকে আরো ৪টন চাল বিতরণ করা হয়েছে। পর্যায় ক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত ৩টি ইউনিয়নে আরো ৫০ টন চাল বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com