সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মোটর সাইকেল চোর চক্রের গডফাদারসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৭০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের গডফাদারসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোটর সাইকেল ও বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের নামে বানানো সিল ও জাল কাগজ পত্র উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্যা। তিনি জানান, আটক তিন জন মোটর সাইকেল চোর চক্রের অন্যতম সদস্য। এদের মধ্যে দীপক দাস হচ্ছে তাদের গডফাদার। তার নির্দেশে চুরি সংঘঠিত থেকে শুরু করে কেনা বেচা ও এক জেলা থেকে অন্য জেলায় হস্তান্তর প্রক্রিয়া করে চক্রটি। সম্প্রতি হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চুরি বৃদ্ধি পেলে তৎপর হয় আইনশৃংখলা বাহিনী। এরই ধারাবাহিকতায় তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হল, খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার এলাকার ইমদাদুল ইসলামের ছেলে সাইফুল মিয়া পিয়াল, হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আলমগীর হোসেন ও চক্রের গডফাদার দীপক দাস। এসপি আরো জানান, গত ৩ মাসে আইনশৃংখলা বাহিনী অভিযান চালিয়ে ৪২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার ও ৪৫ জনকে আটক করেছে। এছাড়াও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ৫৮৭টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ৩১৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com