শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ সদর মডেল থানায় পুলিশের মতবিনিময় সভা

  • আপডেট টাইম রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোটর সাইকেল চোর-ছিনতাইকারী, মাদক ব্যবসা বন্ধসহ ও বিভিন্ন অপরাধীদের নির্মূল করা ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ সদর থানার নবাগত ওসি মাসুক আলী সকল অফিসার ও পুলিশকে নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। সভা শেষে ওসির নেতৃত্বে একদল পুলিশ মোটর সাইকেল মহড়া দেয়া হয়। গতকাল শনিবার বিকালে সদর থানায় অফিসারদেরকে নিয়ে আইনশৃংখলা স্বাভাবিক রাখাসহ শহরে মোটর সাইকেল চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার জন্য অফিসারদের সাথে আলোচনা সভা করেন। এ সময় সদর থানার সকল অফিসার ও পুলিশ আইনশৃংখলা উন্নয়ন ও অপরাধ নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
এদিকে সন্ধ্যা পর্যন্ত সদর থানা থেকে বিভিন্ন স্থানে মহড়া শুরু করেন পুলিশ। এ সময় তার সাথে ছিলেন ওসি (তদন্ত) জিয়াউর রহমান, কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম কিবরিয়া, এসআই অমিতাব, আব্দুর রহিম, জুয়েল সরকার, মোজাম্মেল হক, সাইদুর রহমান, মোঃ আলমগীর, এএসআই সরোয়ার, রিপন প্রমূখ। ওসি জানান, অপরাধীদেরকে আতঙ্কে রাখার জন্য পুলিশের মহড়া দেয়া হয়েছে। মড়হার কারণে অনেক অপরাধীরা অপরাধ করতে সাহস পাবেনা। আবার কেউ কেউ শহর ছেড়ে গা ঢাকা দিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com