সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আবারো সক্রিয় দালাল চক্র

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৭৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারও দালালদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে পুরান দালালরা গা ঢাকা দিলেও কতিপয় ফার্মেসী মালিকদের ছত্রছায়ায় নতুন দালালদের আমদানী শুরু হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, ওই এলাকার একটি ফার্মেসীর মালিক পুরুষ-মহিলাসহ ১২ জন নতুন দালাল আমদানী করেছেন। এসব দালালদের খপ্পরে পড়ে গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল রোগীরা নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। ভুক্তভোগী রোগীরা জানান, জরুরী বিভাগে আসার সাথে সাথেই দালালরা প্রেসক্রিপশন নিয়ে টানা হেচড়া শুরু করে তাদের পছন্দের ফার্মেসীতে নিয়ে গলাকাটা দাম আদায় করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নতুন দালাল জানান, তাদের পছন্দের ফার্মেসীতে নিয়ে গেলে শতকরা ১০ টাকা করে কমিশন দেয়। গতকাল বুধবার দুপুরে হাসপাতালের জরুরী বিভাগের সামনে রোগীর প্রেসক্রিপশন টানাটানি নিয়ে পুরান ও নতুন দালালদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫ দালাল আহত হয়েছে। পুরান দালাল খালেক মিয়া ও সলিমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় দালালদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com