রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জ পৌরবাসীর প্রতি মিজানুর রহমান মিজানের কৃতজ্ঞতা প্রকাশ ॥ নির্বাচনে জনগণ প্রমাণ করেছেন তারাই হলেন সকল ক্ষমতার উৎস

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৭১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করায় হবিগঞ্জ পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নব-নির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান। একই সাথে তিনি দলের নেতাকর্মী, মুরুব্বিয়ান ও যুব সমাজ ও নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সুন্দরভাবে ভোট আয়োজনের জন্য জেলা প্রশাসন, নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তা এবং আইন-শৃংখলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় আমার নয়। এই বিজয় ঐতিহ্যবাহী হবিগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগনের। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের জনগন যেভাকে আমার জন্য কাজ করেছেন এবং বিজয়ী হতে সহায়তা করেছেন তার প্রতিদান দেয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি সারাজীবন জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রেখে এর প্রতিদান দেয়ার চেষ্টা করব।
তিনি আরও বলেন, আওয়ামীলীগের একজন নগন্য কর্মী হিসাবে আমি মাঠে ময়দানে রাজনীতি করে আসছি। হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের অভিভাবকত্বে রাজপথে থেকে রাজনীতি করে আসছি। দীর্ঘদিন যাবৎ মাঠে ময়দানে কাজ করার জন্য আওয়ামীলীগ আমাকে নৌকা প্রতীক বরাদ্ধ দেয়। আমাকে এই মনোনয়ন প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, আমি নির্বাচনের পূর্বে হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের যে সকল কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছিলাম এখন সেগুলো সবাইকে নিয়ে বাস্তবায়ন করতে চাই। এ ব্যাপারে আমি সকল এলাকার মুরুব্বিয়ান ও নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি। সকলের সহযোগিতায় ও সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক হবিগঞ্জ পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য।
মিজানুর রহমান মিজান বলেন, নির্বাচনে পূর্বে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেক অপ-প্রচারও হয়েছে। আমি বলেছিলাম এই ষড়যন্ত্র এবং অপ-প্রচারের বিরুদ্ধে জনগন ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। এই নির্বাচনের আবারও জনগন প্রমাণ করেছেন তারাই হলেন সকল ক্ষমতার উৎস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com