বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা থেকে চুরির মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে সদর থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, বহুলা গ্রামের সোনাই মেম্বারের ছেলে মুহিবুর রহমান (৪০) ও ভাদৈ গ্রামরে ছালেক মিয়া (৩৫)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা বিস্তারিত
বানিয়াচং প্রতিনিধি ॥ বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ¦ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পুলিশের কল্যাণ সভায় সদর থানার এএসআই আব্দুস সামাদ আজাদ ওয়ারেন্ট তামিলের জন্য জেলার শ্রেষ্ট হয়েছেন। গতকাল শনিবার দুপুরে পুলিশ লাইনে কল্যাণ সভায় তাকে শ্রেষ্ট হিসেবে মনোনীত করেন পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপারসহ সদর থানার ওসি আলমগীর কবির ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। ফেব্রুয়ারি মাসে ওয়ারেন্ট তামিলসহ বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চলখ্যাত পানিউমদা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া দেবপাড়া ইউনিয়নের সদরঘাটে বিজনা নদী থেকে মাটি বিক্রির ঘটনায় জুনেদ মিয়া নামে এক ব্যক্তিকে আসামী করা হয়েছে ও দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর থেকে অবৈধভাবে মাটি-বালুর বিক্রির বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সীমান্তে ভারতীয় কিসমিস এবং ঝিলেট ব্লেড আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি টহলদল গত ১৯ মার্চ বুধবার রাত ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়কে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি মিনি-পিকআপ টহল দলের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর নামকস্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় ট্রাক দুইটি দুমড়ে মুচড়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিস্তারিত
এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২০ রমজান। আজ রমজানের মাগফিরাত দশকের শেষ দিন। আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মাহে রমজানের শেষ ভাগের শুরু হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হিওয়া সাল্লাম বলেছেন, আখিরুহু ইত্কুম মিনান্নার তার শেষাংশ হচ্ছে দোযখের আগুন থেকে মুক্তির। প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে নববীতে ইতিফাক করতেন এবং তাঁর স্ত্রীগণ যাঁর যাঁর হুজরা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির ফিসারী জোরপূর্বক দখলের ঘটনায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের কর্মকর্তাদের নিকট এর জবাব চেয়ে রুল জারী করেছেন হাইকোর্ট। সম্প্রতি শফিকুল ইসলামের রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ৬ মার্চ এই রুল জারী করেন। শফিকুল ইসলাম লাখাই উপজেলায় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন মডেল পুকুর খনন ও পরিচ্ছন্নকরণ কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভা টাউন মডেল পুকুর পূর্ব পাড়ে খনন ও পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করে। বিকেল ৪ টার দিকে জেলা প্রশাসক পুকুরের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে নবীগঞ্জ পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের এমএস মার্কেটে নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম চৌধুরীর সার্বিক তত্ত্ববধানে নবীগঞ্জ পৌর বিএনপির ইফতার ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব রায়েছ চৌধুরীর আয়োজনে গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শেরপুর রোড বড় সিএনজি স্ট্যান্ডে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে ১১নং গজনাইপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১৯ মার্চ ১১নং গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম বাজারের ঈদগাহ ময়দানে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার বিস্তারিত
শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে গভীররাতে শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় গভীররাতে হানা দিয়েছে একটি দুর্বৃত্তদল। গতকাল বুধবার দিবাগত গভীররাতে পৌরসভাধীন নগর গ্রামের ওই আখড়ায় এ ঘটনা ঘটে। দূর্বৃত্তরা আখড়ার দারজা খুলে দিতে জোর চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা আখড়ার টিনের চালায় ঢিল ছুঁড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে মহিলা সেবায়েত। এক পর্যায়ে সে গোপন বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কাশিম নগর পুলিশ ফাঁড়ির এ এস মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। মাধবপুর থানার বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com