মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৮৩ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৭১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পৌর এলাকার ৮৩ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় পৌর টাউন হলে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মানী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। তিনি বলেন, ‘ইমাম, খতিব ও ওলামায়ে কেরামদের কথা এ সমাজের মানুষ শুনে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করে। আমাদের ইসলামে কালেমা, নামাজ, রোজা, হজ্ব, যাকাতের পাশাপাশি ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনসহ পরিপূর্ন জীবন বিধান রয়েছে। ইমাম, খতিবগণ যদি সমাজের অসঙ্গতি ও নাগরিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে তাদের বয়ানে তুলে ধরেন তবে সমাজের উপকার হবে, শহরের মানুষ ভালো থাকবে।’ প্রধান অতিথি বলেন,‘মানুষ ইমাম খতিবদের কথা বিশ্বাস করে। তাই পরিস্কার পরিচ্ছন্নতা, জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক সচেতনতা এবং বাল্য বিবাহ, যৌতুক ও মাদক বিরোধী বক্তব্য তুলে ধরে আপনারা পৌরসভাকে সহযোগিতা করতে পারেন।’ জেলা প্রশাসক হবিগঞ্জ পৌরসভার সম্মানী ভাতা বিতরণের এই মহতী উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদুর রহমান খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বলেন. ‘আমি আশা করি আপনাদের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম এগিয়ে যাবে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। ড্রেনে ময়লা আবর্জনা না ফেলে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে আপনারা শহরবাসীকে উদ্বুদ্ধ করবেন। যাতে করে বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি না হয়।’
সম্মানী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান। এছাড়াও ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জলিল। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ আজহারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে হবিগঞ্জ পৌর এলাকার ৮৩ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের পৌরসভার পক্ষ হতে সম্মানী ভাতা তুলে দেন অতিথিবৃন্দ। খতিব ও ইমামদেরকে ৩ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনদেরকে ২ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৩৯ হাজার টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com