শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪
কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন কৃষি মন্ত্রী। গতকাল বৃহষ্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিনটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪ মার্ডারের ঘটনায় দায়ের করা মামলার আসামীদের বাড়ি-ঘরে ব্যাপক লুটপাটের তান্ডবলীলা চালানো হয়েছে। বাদী পক্ষের লোকজন আসামীদের বাড়ি ঘরে থাকা ধান, চাউল, গরু, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ ও ফার্নিচারসহ অন্তত ৫ শতাধিক বাড়ি ঘরে লুটপাট চালিয়ে নিয়ে গেছে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকার মালামাল। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যারবাজারে বাউল শিল্পীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় দুই বাউল শিল্পী ও তার চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাউল শিল্পীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধুলিয়াখাল মিরপুর সড়কের বৈদ্যার বাজারে ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, শিল্পী বিউটি ঘোষ মিরপুরের একটি অনুষ্ঠান বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সড়কে সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় মিরজাহান মিয়া নামে এক টমটম ইজিবাইক চালক নিহত হয়েছে। এ ঘটনায় টমটমে থাকা ৩ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরজাহান উপজেলার চতুরঙ্গ রায়েরপাড়ার আব্দুল বারিক মিয়ার পুত্র। এদিকে ঘটনার পর পরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছে। স্থানীয়রা এ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিদ্যুতের ভেলকিবাজির কারণে পরীক্ষার্থীদের পড়াশোনা ও অফিস আদালতের কাজকর্মসহ দৈনন্দিন কাজের ব্যঘাত ঘটছে। গত কয়েকদিন ধরে লাইনে ত্রুটির অজুহাত দেখিয়ে সন্ধ্যা থেকে ৮-১০ ঘন্টা শহরের একাংশ শায়েস্তানগর, রাজনগর, মাহমুদাবাদ, মোহনপুর, সবুজবাগ, রাজনগরসহ কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ভুক্তভোগীরা অভিযোগ করেন, পিডিবির কর্মকর্তারা ইচ্ছামাফিকই বন্ধ করে রাখেন। বিস্তারিত
  স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে গতকাল হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক এমপি শাম্মী আক্তার এর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় হবিগঞ্জ পৌর টাউন হলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এ,কে,এম মঈন উদ্দিন চৌধুরী সুমন। যুবলীগ চেয়ারম্যান শেখ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র কোরআনের হাফেজ হওয়ার জন্য অধ্যয়নরত শিশুদের মৌসুমী ফল খাওয়ানোর মধ্য দিয়ে হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (৩ জুলাই) হবিগঞ্জ প্রেসক্লাবে এনটিভি জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জের পাহাড়পুর গ্রামে মারা যাওয়া দুই শিশুর লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় দায়ী পঞ্চায়েত সর্দারদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের ও দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছে হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলন। নাগরিক আন্দোলনের পক্ষে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে সভাপতি পীযূষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বলেন- শ্মশানে সমাহিত দুই শিশুর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তবে তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর মডেল থানার একদল পুলিশ বৈদ্যার বাজার থেকে তাকে গ্রেফতার করেন। সে লস্করপুর ইউনিয়নের সুঘর গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র। পুলিশ জানায়, ফারুক চিহ্নিত ডাকাত সর্দার। তার বিস্তারিত
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে নব নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব এর উপস্থাপনায় ও পরিষদের নব-নির্বাচিত চেয়ারমান সৈয়দ মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই উপজেলা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন পর সদর আধুনিক হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা হাসপাতালের বিভিন্ন স্থান পরিস্কার করতে দেখা যায়। প্রায়ই পত্রিকায় সংবাদ প্রকাশ হয় হাসপাতাল অপরিস্কার থাকার কারণে রোগ বালাইসহ মশার উপদ্রব বিস্তার করছে। কিন্তু কোনো সময়ই হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়েনি। তবে পরিস্কারের কাজ ৩ দিন ধরে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চলছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান। সম্প্রতি অনলাইনে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে জেলায় ধান সরবরাহের জন্য কৃষকদের তালিকা তৈরীতে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রতারণা, জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। একজনের মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে অন্যজনের নাম দেয়া হয়েছে। যাদের মোবাইল ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় তেলবাহী লড়ি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফজল মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আউশকান্দি মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ফজল মিয়া (২৫) আউশকান্দি ইউনিয়নের বিস্তারিত
এ রহমান অলি, লন্ডন থেকে ॥ হবিগঞ্জ জেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবং তাদের পাশে থাকার দৃড় প্রত্যয়ে হবিগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে বৃটিশ প্রবাসী হবিগঞ্জবাসীদের উদ্ভুদ্ধ করার জন্য ধারাবাহিক ভাবে ইংল্যান্ডের বিভিন্ন শহরে রোড শো করছে। সেই নিড়িখে গত সোমবার (১ জুলাই) ইংল্যান্ডের লুটন শহরে এক মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com