বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্রের পরলোক গমন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নবীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সদস্য শিবপাশা পৌর এলাকার বাসিন্দা গৌর চন্দ্র রায় (৭৩) আর নেই। তিনি গত ৮ জুলাই সোমবার ভোর ৫ টায় সিলেট ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের নেতৃত্বে প্রশাসনের লোকজন রাষ্টীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করেন। তাঁর শেষকৃত্যনুষ্টান গতকাল দুপুর ২ টার সময় জয়নগর পৌর মহা শ্মশানঘাটে অনুষ্টিত হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর শোনে তাঁকে শেষবারের মত এক নজর দেখার জন্য শিবপাশা নিজ বাড়ীতে ছুটে যান নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com