মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে দোকান থেকে ডেকে নিয়ে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আদালতে চাচাত ভাইয়ের বিরুদ্ধে স্বাক্ষী দেওয়ায় দোকানদার জিল্লুর রহমান ( ৪০) এর প্রতি ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘাতক জাহাঙ্গীর মিয়াকে সোমবার ভোরে কালিকাপুর গ্রামে থেকে গ্রেপ্তার করেছে। উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। নিহত জিল্লুর রহমান কালিকাপুর গ্রামের আলী মিয়ার ছেলে।পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে। কাশিমনগর ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, কালিকাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে গ্রেপ্তার জাহাঙ্গীর মিয়ার সাথে একই গ্রামের নজরুল মিয়ার মামলামোকদ্দমা চলছিল। জাহাঙ্গীরের চাচাত ভাই নিহত জিল্লুর আদালতে ৫/৬ মাস আগে আদালতে জাহাঙ্গীরের বিপক্ষে স্বাক্ষ্য দেন। এতে জাহাঙ্গীর জিল্লুরের রাগান্বিত ছিল। এর জের ধরে রোববার মধ্যরাতে জাহাঙ্গীর দোকানদার জিল্লুরকে বিস্কুট কেনা কথা বলে ঘুম থেকে জাগিয়ে তুলে। ঘর থেকে বের হবার জাহাঙ্গীর জিল্লুরকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে কালিকাপুর গ্রাম থেকে জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধ হত্যা মামলা রুজু করেছে। তাকে আজ হবিগঞ্জ বিচারিক আদালতে নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com