বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ ॥ বানিয়াচংয়ে হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. এরশাদ আলী দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে বানিয়াচংয়ে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী হওয়ায় তিনি পলাতক রয়েছেন। ফলে এলাকায় সাধারণ মানুষ মারাত্মকভাবে সেবাবঞ্চিত হচ্ছেন। জরুরী কাগজপত্র নিয়ে তারা বিপাকে পড়েছেন। এ অবস্থায় উক্ত ইউনিয়নের সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বরাবর আবেদন করেছেন। প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান জানান, চেয়ারম্যান মো. এরশাদ আলী নাইন মার্ডার মামলার আসামী হওয়ায় তিনি দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি তিনি দাবি জানান।
জানা গেছে, ওই উপজেলার ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান মো. এরশাদ আলী ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নেন। তিনি ছাত্রজনতার উপর হামলায় অংশ নেন। সর্বশেষ তিনি গত বছরের ৫ আগস্টও ছাত্রজনতার উপর হামলায় সক্রিয়ভাবে অংশ নেন। এদিন বানিয়াচংয়ে ৯ জন শহীদ হন। উক্ত ঘটনায় মামলা দায়েরকৃত মামলায় তিনি অন্যতম আসামীও। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন। এদিকে চেয়ারম্যান পলাতক থাকায় ওই ইউনিয়নে স্বাভাবিক কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন ওই ইউনিয়নের সাধারণ মানুষ। এমন পরিস্থিতি ইউনিয়ন পরিষদের সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বরাবর আবেদন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com