সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

সৌদিতে নবীগঞ্জের এক যুবককে আটকে নির্যাতন ॥ মুক্তিপন দাবী

  • আপডেট টাইম সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ক্লিনার ভিসায় চাকরি দেয়ার নামে সৌদি আরব পাঠিয়ে নবীগঞ্জের এক যুবককে আটকে রেখে মুক্তিপনের দাবীতে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভূক্তভোগী ইব্রাহিম মিয়ার পিতা নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের মোঃ আব্দুল মোমিন (৪৫) একই গ্রামের আফতাব মিয়ার পুত্র মশোদ মিয়া (৪০) এর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল-৩ হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, মশোদ মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠিয়ে আসছে। ভূক্তভোগী ইব্রাহিমকে কিনার ভিসায় সৌদি পাঠানোনর জন্য তার পিতার সাথে ৫ লক্ষ টাকায় চুক্তি করে। ইব্রাহিমের পিতা মোঃ আব্দুল মোমিন মশোদ মিয়াকে কথামতো ৫ লক্ষ টাকা প্রদান করেন। এর মধ্যে ২ লক্ষ টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক হবিগঞ্জ শাখা হতে উত্তোলন করেন, বাকী ৩ লক্ষ টাকা গরু ও ধান বিক্রি করে এবং আত্মীয় স্বজনের থেকে ধার সংগ্রহ করেন। এরপর ইব্রাহিমকে সৌদিতে প্রেরণ করে মশোদ মিয়া। সেখানে যাওয়ার পর ইব্রাহিম জানতে পারে তারি ভসার কোন চাকরিই নাই। কিছুদিন পর ইব্রাহিম তার বাবাকে জানায় তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে নির্যাতন করছে। টাকা না দিলে হত্যা করবে বলেও জানিয়েছে মাফিয়া চক্র। এ বিষয়ে ভূক্তভোগী ইব্রাহিমের পিতা অভিযুক্ত মশোদ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি মুক্তিপনের টাকা দিতে বলেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com