বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে প্রবাস ফেরত ভাইকে মারধোর করেছেন ভাই ও বোন জামাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর গ্রামে বাড়ীর জায়গা ও জমি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাই ও বোন জামাই মারপিট করছেন প্রবাস ফেরত মোঃ ওয়াসিম তালুকদার (৩৮) নামে এক ব্যক্তিকে। মৃত ফজর আলী তালুকদারের পুত্র। আহত সূত্রে জানা যায়, বিগত প্রায় ১ বছর পৃর্বে বিদেশ থেকে দেশে আসেন ওয়াসিম তালুকদার। এক পর্যায়ে তার ক্রয় করা বাড়ীর জায়গা ও জমি নিয়ে তার অন্য ভাই ও বোন জামাই এর দন্ড দেখা দেয়। তারা বিভিন্ন সময় বাড়ীর মধ্যে বাঁশের ভেড়া দিয়ে জায়গা দখল করার চেষ্টা করে। এ নিয়ে তাদের মাঝে বিরোধ চরম আকার ধারন করে। এর প্রেক্ষিতে ঘটনার দিন কথা কাটাকাটির এক পর্যায়ে আফজল মিয়া তালুকদার, মোশাররফ তালুকদার, ও বোন জামাই- খলিল মিয়াসহ ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ওয়াসিম তালুকদারকে মারধোর করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com