বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিক জাহেদ আলীর পিতার ইন্তেকাল ॥ আজ জানাযা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া চৌকিদার বাড়ির বাসিন্দা দক্ষিণ তেঘরিয়া বড় জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি ও দৈনিক তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুনের পিতা মোঃ লিয়াকত আলী ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। গতকাল সোমবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমের জানাযার নামাজ আজ বাদ জোহর দক্ষিণ তেঘরিয়া স্থানীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জাহেদ আলীর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ হাকিম, সহ-সভাপতি জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ আর শায়েল, হবিগঞ্জের বাণীর বার্তা সম্পাদক কাজী মিজানুর রহমান, দৈনিক হবিগঞ্জের জননীর বার্তা সম্পাদক শাহ আলম প্রমুখ। তারা মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com