বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় সালামতপুর বাস ষ্ট্যান্ডে এই সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ গভঃ হাই স্কুলের এ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের পরামর্শ সভায় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ এপ্রিল শনিবার সন্ধ্যায় স্থানীয় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়। পরামর্শ সভায় ২১ টি ব্যাচের প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালতের কনফারেন্স হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ধল বাজারে মাটি বোঝাই ট্রাক্টর চাপায় ছফিনা আক্তার (৫০) নামে এক মহিলা নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ধল বাজারের পশ্চিমে এই ঘটনা ঘটে। তিনি ধল গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী। জানা যায়, ওই সময় ট্রাক্টরটি ছফিনা আক্তারকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শামীম আহমেদ (৪৫) নামের এক বিজিবি সদস্য আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ইদ্রিস আলীর পুত্র। গতকাল রবিবার সন্ধ্যায় তিনি মোটর সাইকেলযোগে ধুলিয়াখাল আসার পথে ওই স্থানে পৌঁছলে তার মোটর সাইকেল উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। লোকজন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় অবস্থিত স্টার ফোরসেলিন কোম্পানির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। শনিবার দুপুর থেকে প্রায় ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবিতে শত শত শ্রমিক শনিবার দুপুরে দেড়টার দিকে মহাসড়ক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছিল। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আলাপুর আশ্রয়ণ কেন্দ্রের পাশে খোয়াই নদীতে এ ঘটনা ঘটে। বিকেলের দিকে মোশাহিদ মিয়ার (৬) মরদেহ উদ্ধার করা হলেও রাত ৮টা পর্যন্ত জুনাঈদ মিয়ার (১০) সন্ধান পাওয়া যায়নি। তারা বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নিখুঁত ও নান্দনিক ছাপার প্রতিশ্রুতি নিয়ে উদ্বোধন হল নোভা ডিজিটাল সাইন। গতকাল শনিবার (২৭ এপ্রিল) কালীবাড়ি ক্রস রোডে অবস্থিত নোভা ডিজিটাল সাইন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ চেম্বার অব কমার্স বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মাধবপুরের নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। এর আগে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার সড়ক বাজারের ভূঁইয়া আবাসিক হোটেল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কৃষ্ণনগর সুঘর গ্রামে সংঘর্ষে মহিলা ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হল- পৃথী আক্তার (১৬), নুসরাত (৩), ফরিদ মিয়া (৪০), সুলতানা (৮), ফুল বানু (৫৫), লাইলি(৫৫), জোসনা (৪৫), নাছিমা (৩০), কাওছার (৩৫), ইদ্রিস মিয়া (৩৭), সুন্দর আলী বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com