মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে দুই ভাই নিখোঁজ ॥ ১ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছিল। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আলাপুর আশ্রয়ণ কেন্দ্রের পাশে খোয়াই নদীতে এ ঘটনা ঘটে। বিকেলের দিকে মোশাহিদ মিয়ার (৬) মরদেহ উদ্ধার করা হলেও রাত ৮টা পর্যন্ত জুনাঈদ মিয়ার (১০) সন্ধান পাওয়া যায়নি। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে। শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি দুই ছেলেকে নিয়ে গত শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসেন।
শনিবার দুপুরে খালাতো ভাইয়ের সঙ্গে মোশাহিদ ও জুনাইদ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। এরপর তাদের সঙ্গে অন্য শিশুরা বাড়িতে এসে বিষয়টি জানায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু হবিগঞ্জ জেলার ডুবুরি অসুস্থ থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com