মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় অবস্থিত স্টার ফোরসেলিন কোম্পানির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। শনিবার দুপুর থেকে প্রায় ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবিতে শত শত শ্রমিক শনিবার দুপুরে দেড়টার দিকে মহাসড়ক অবরোধ করে। উত্তজিত শ্রমিদের অবরোধ চলাকালে মহাসড়কে কোন যানবাহন চলাকাল করতে দেয়নি। দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের সড়ক অবরোধের কারনে প্রচন্ড গরমের মধ্যে আটকা পড়া গাড়ির যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। খবর পেয়ে মাধবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, সিনিয়র সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার পরির্দশক (ওসি) আতিকুর রহমাসহ বিপুল সংখ্যাক পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিক ও কোম্পানির কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও ওভারটাইমসহ বিভিন্ন দাবি পেশ করেন। শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাসে শ্রমিকরা বিকাল পৌনে ৫টার দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়। জয়নাল মিয়া ও জীবন মিয়া নামে দুইজন শ্রমিক জানান, বেতন, ওভারটাইম বকেয়া থাকায় শত শত শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। অনেক শ্রমিক বাসা ভাড়া দিতে পারছেনা। অতিকষ্টে চলছে তাদের জীবন। তাই দাবি আদায়ে বাধ্য হয়ে শ্রমিকদের রাস্তায় নামতে হয়েছে।
সিনিয়র সহকারি পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী জানান, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করতে পেরিছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com