শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক
প্রেস বিজ্ঞপ্তি ॥ ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি‘র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলের পুরাতন হাসপাতাল সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি এম জি মুহিত। জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ছুবার মাতা খয়রুনেচ্ছা (৭০) আর নেই। ইন্নালিল্লাহি……..রাজিউন। তিনি গতকাল শুক্রবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ২ছেলে ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা গতকাল বিকেল সোয়া ৪টায় বাগাউড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়েছে। জানাযা শেষে তার বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোডের বাসিন্দা ও শাহজালাল হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক পরিবারের পক্ষ থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে পৌর এলাকার আনমনু গ্রামের মৃত আরমান উলা’র পুত্র আব্দুস সাহিদ ওরপে সাহিদ মিয়া তাদের পরিবারকে নিজে ও লাঠিয়াল বাহিনীর মাধ্যমে নানা ভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। মনর মিয়ার পরিবারের বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক মাদক ব্যবসায়ী ও পুত্র হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে-উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাজী শাইল গ্রামের মৃত আঃ শহিদের পুত্র আবুল কালাম (২৪)। গতকাল সকাল ৭টার দিকে এস.আই আলমাসের নেতৃত্বে একদল পুলিশ বাল্লা রোড নামক স্থান থেকে ২কেজি গাঁজাসহ তাকে আটক করে। মাদক আইনে কালামের বিরুদ্ধে মামলা বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ থানা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ মধ্যবাজারস্থ হোটেল হাসেমবাগে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানা বিস্তারিত
বানিয়াচং প্রতিনিধি ॥ সেইভ দ্যা চিলড্রেন কোরিয়া টিম ভিজিট করেছে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র। ৭ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় শিবপাশা কেন্দ্রে এক মতবিনিময় সভা শিবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ তকসির মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন সেইভ দ্যা চিলড্রেন বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। শ্রমিকলীগের নেতা-কর্মীদেরকে সাংগঠনিক কর্মকান্ড জোরদারের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি দাবি জানান। গতকাল নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২২ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সম্মেলন সফল করতে গতকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল থানা শাখার উদ্যোগে এক সভা বাহুবল বাজারে অনুষ্ঠিত হয়েছে। থানা সভাপতি মাওলানা আঃ বছির এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা আঃ আহাদ এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সন্ধ্যা ৬ ঘটিকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির নবীগঞ্জ উপজেলা, পৌর ও সকল অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্য্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com