স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে মহলুল সুনাম (বস্তার বাড়ী) এলাকা থেকে আব্দুল লতিফ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে তার নিজ এলাকা থেকে মাদক দ্রব্য বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়। সে ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। এ সময় তার সহযোগী মেন্দি মিয়ার ছেলে কামাল
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার মনতলা ও চৌমুহনী বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৫টি দোকানে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার মনতলা বাজারের মহাদেব মিষ্টান্ন ভান্ডারকে নিম্ন মানের
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউপির জি.কে গউছ মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে গতকাল বুধবার ওসমানী রোডস্থ আব্দুল আলীম ইয়াছিনির বাসভবনে জি.কে গউছ মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক মো: মনর উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপনের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৩১ সদস্য
এক্সপ্রেস ডেস্ক ॥ আগামী ৮ অথবা ৯ আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জরুরী নির্দেশনাপত্র থেকে এ তথ্য জানা গেছে। সাতটি নির্দেশনা সম্বিলিত ওই চিঠির চার নম্বরে বলা হয়েছে, ‘এইচএসসি ও সমমানের ফল ৮ আগস্ট অথবা ৯ আগস্ট (৬০তম দিন) সামারি (সারসংক্ষেপ) পাঠাতে
এক্সপ্রেস ডেস্ক ॥ চলতি বছরের বাকি ৬ মাসেই ৫ লাখ কর্মী মালয়েশিয়া যাবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, জি টু জি’র (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) মতই বি টু বিতে (বিজনেস টু
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর তার কার্যালয়ে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হলেন সেলিম মিয়া। সে উপজেলার রানীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামের মৃত মনফর উল্লাহর ছেলে। এর পুর্বে সোমবার রাতে উপজেলার আতিকপুর গ্রাম থেকে
বানিয়াচং প্রতিনিধি ॥ ব্র্যাক এর কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির উদ্যোগে হাওরের উম্মুক্ত জলাশয়ে ৫ লাখ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বানিয়াচঙ্গ উপজেলার রতœা নদীতে প্রধান অতিথি হিসাবে পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। হাওরের দরিদ্র জনগোষ্ঠীর প্রানিজ আমিষের ঘাটতি পূরন, মাছের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের অর্থনৈতিক
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ৫ জন চৌকিদারকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশে সুরমা চা বাগানের কিবরিয়াবাদ সেকশনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জলিল (৩০), শাহআলম (২৫), হানিফ (৩৫), মন্নান (৩০) ও আনোয়ার (৪৫)। গুরুতর আহত জলিল ও শাহ আলমকে মাধবপুর উপজেলা
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের রাইয়াপুর আদর্শ গ্রামের তালুকদার ইয়াং সোসাইটির উদ্যোগে গত সোমবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এতে কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুর কাদের হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরশাদ আলী, নবীগঞ্জ ডেভেলাপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের মোকামঘাট এলাকা থেকে চুরি হয়ে যাওয়া সিমেন্ট ও শ্যালো মেশিন চোরদের ১ জনকে গতকাল আটক করেছে জনতা। তার নাম সোহেল মিয়া (২২)। তার বাবার নাম আইয়ুব আলী। বাড়ী গোবরখলা গ্রামে। গত ৩ জুলাই চোরেরা মোকামঘাট এলাকায় সিসি ব্লক স্থাপনকারী ঠিকাদারের ১৫ বস্তা সিমেন্ট ও ১টি শ্যালো মেশিন চুরি করে
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বিষ পানে ৭ সন্তানের জননী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার শিপপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মিনারা বেগম (৪০)। সে ঐ গ্রামের মুকলেছ মিয়ার স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, বহুদিন ধরে মিনারার ছেলে মুবারক মিয়া (২০) তার পছন্দের মেয়ের সাথে বিয়ের জন্য তার মায়ের সাথে মনোমালিন্য চলে আসছিল।
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল থানা শাখার উদ্যোগে থানা অস্থায়ী কার্যালয়ে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত শাখার সভাপতি মাওলানা আব্দুল বছিরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ আজাদ-এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা
রিফাত উদ্দিন,মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের উপজেলা আ ওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ছায়েব আলী মোল্লা (৭৫) সোমবার দুপুরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না………….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলী ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান,মাধবপুর প্রেসক্লাবের