রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২২১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে আব্দুল হাকিম (৬৫) নামে এক ব্যাক্তি খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত আব্দুল মন্নাফ এর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিম এর গরুর গোয়ালের মলমূত্র যাওয়ার ড্রেন নিয়ে তার চাচাতো ভাই মৃত বজলুর রহমান এর ঘরের পাশ দিয়ে নেওয়ায় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গতকাল বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে আব্দুল হাকিম এর সাথে চাচাতো ভাই এর পরিবারের লোকজন এর ঝগড়ার এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ঘটনাস্থলে গিয়ে মৃত বজলুর রহমান এর ছেলে মাহবুর রহমান (৩০), কন্যা সুলেমা খাতুন (৩৫) ও স্ত্রী সুন্দর বানু (৪৫) কে আটক করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com