মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

বানিয়াচংয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ॥ নির্বাচনে অনিয়ম-জালিয়াতি বরদাশত করা হবে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা বলেছেন, সকল প্রার্থীর জন্য আইন সমান থাকবে। নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। নির্বাচনে কোনো ধরনের বল প্রয়োগ-বিশৃংখলা-অনিয়ম ও জালিয়াতি বরদাশত করা হবে না। আইন হাতে তুলে নিলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে চাই। এজন্য সকল প্রার্থী ও তাদের সমর্থকদের সহযোগিতার কোনো বিকল্প নেই।
জেলা প্রশাসক জিলুফা সুলতানা গতকাল সোমবার (২৯এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আয়োজিত আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন, উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য যা কিছু করা দরকার তা সবই করা হবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আশাকরি সকলের সার্বিক সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।
জেলা নির্বাচন অফিস ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত এই মতবিনিময় সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন (বিপিএম) বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ একাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। যদি কেউ নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে তাৎনিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম) আরো বলেন, ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। কোন ভোটারকে কেউ কেন্দ্রে আসতে বাধা দিলে তাকে কঠোর হাতে দমন করবে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। ভোটের দিন পুরো উপজেলায় নিরাপত্তার চাঁদরে মোড়ানো থাকবে। ইতিমধ্যে আমাদের পুলিশের চৌকস দল ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ শুরু করে দিয়েছেন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করলে সাথে সাথে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাংবাদিক এস এম খোকন, ইউপি চেয়াম্যান আহাদ মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম সুরুজ আলী, প্রিয়তোষ রঞ্জন দেব, কৃষ্ণ দেব, সৈয়দ নাসিরুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পূর্বিতা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ইন্সপেক্টর তদন্ত আবু হানিফ, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ।
প্রসঙ্গত, আগামী ৮মে (বুধবার) ভোট হবে বানিয়াচং উপজেলায়। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬শ ১০ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৩৪ হাজার ৮শ ৩১ ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭শ ৭৯ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০৬টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com