শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মাধবপুর থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
  • ৪৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার থেকে চুরি যাওয়া ইজিবাইক ৩৮দিন পর ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার মুকন্দপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় চুরি সাথে জড়িত থাকার অভিযোগে ওই উপজেলার সেজামোড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন মিয়া(২৬)কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় থানার ওসি তদন্ত সাজিদুল ইসলাম ওই এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার ও চোরকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়-১৭ অক্টোম্বর রাতে শাহজীবাজার এলাকার এখলাছুর রহমানের একটি ইজিবাইক চুরি হয়। এ ব্যাপারে এখলাছুর রহমান থানায় মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা এস.আই দয়াল হরি ভৌমিক এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেজুড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে হুমায়ুন মিয়া (৩৭). একই গ্রামের তোতা মিয়ার ছেলে ল্যাংড়া কামাল মিয়া (৩২) ও জগদীশপুর তেমুনিয়ার জিতু মিয়ার ছেলে ফকরুল মিয়া (২৬)কে গ্রেফতার করেন। ফকরুল মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক উদ্ধার ও শিপনকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com