শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে কালনী ট্রেনে কাটা পড়ে ইসলামি বক্তার মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আন্তঃনগর কালনী ট্রেনের নিচে কাটা পড়ে মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী জিহাদী (৫২) নামে এক ইসলামি বক্তার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার উদয়ন এলাকার বাসিন্দা এবং বাগুনিপাড়া গ্রামের মৃত সিদ্দিকুল ইসলামের ছেলে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গতকাল সকালে ঘটনার সময় শফিকুল ইসলাম রেললাইন দিয়ে হেঁটে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় ব্রিজ পার হওয়ার আগে দুর্ঘটনাটি ঘটে। নিহতের ভাতিজা ওয়ার্ড মেম্বার মকছুদ আলী বলেন, ‘তিনি সুন্নি জামাতের নেতা ছিলেন। তার জীবদ্দশায় সুন্নিয়তের আন্দোলন সংগ্রামে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com