স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে বিভিন্ন মামলার জব্দকৃত আলামত ৬০ কেজি গাঁজা ও ১৫ বস্তা পলিথিন আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা ও শামসাদ বেগমের উপস্থিতিতে আলামতগুলো আগুনে বিনষ্ট করা হয়। তাদেরকে সহযোগিতা করেন মালখানার ইনচার্জ শবদর আলী। তিনি জানান, বিভিন্ন থানার জব্দকৃত এসব মালামালের মুল্য ৫ লাখ টাকা
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে হতদরিদ্র ও দুস্থ্যদের জন্য সরকার কর্তৃক বরাদ্ধকৃত ভিজিএফএর চাল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে এর শুভ সূচনা করেন নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহমদ মুসা। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাংবাদিক এম এ বাছিত, ইউপি সচিব মোঃ শাহজাহান, ইউপি সদস্য মোঃ পারছু মিয়া, মোঃ আব্দুস সোবহান, মোঃ আকাব
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্নস্থানে জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলা হলেও তাদেরকে কোনভাবেই দমন করা যাচ্ছে না। পুলিশ প্রতিদিনই অভিযান চালিয়ে কোন না কোন জুয়াড়িকে আটক করছে। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় জুয়ার আসর বসানো হচ্ছে। ফলে শহরে চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ির (পোষ্ট অফিস সড়ক) এলাকার অধিবাসি স্বর্গীয় দিলীপ কুমার সাহার স্ত্রী ও দেবাশীষ সাহার (প্রবাল) মা শ্রীমতি বিদ্যুৎ সাহা গত ২৬ আগষ্ঠ ঢাকার সিদ্বেশ^রী কালীবাড়ির এলাকার বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। পরে বরদেশ^রী কালীবাড়িস্থ সবুজবাগ মহাশ্মশানে তার সৎকার সম্পন্ন হয়।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হল, শহরের ঈদগাহ সড়কের বাসিন্দা বৌদ্ধ রবিদাসের পুত্র গণেশ রবিদাস (৫০) ও দুর্লভপুর গ্রামের আশ্রব আলীর পুত্র আহাদ মিয়া (৫৫)। গতকাল বুধবার রাত ১০টায় সদর থানার এসআই রকিবুল হাসান ও এএসআই ফজলু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দুই ঠিকাদারী গ্র“পের বিরোধকে কেন্দ্র করে দুই পরগনাবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে তিনটি ইউনিয়নের ১২টি গ্রামের লোকজন। পুরুষশুণ্য গ্রামগুলোর কয়েকশত পরিবারে নেই কোন ঈদ উৎসবের প্রস্তুতি। ক্রেতাহীন বাজারে লোকসানের হিসাব গুনছে ব্যবসায়ীরা। গত ৪সেপ্টেম্বর উপজেলার নতুন বাজারে ওমেরা কোম্পানীর পুরাতন সিলিন্ডার ক্রয় নিয়ে দুই ঠিকাদারী গ্র“পের মধ্যে বিরোধ
অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ত্রিপাল ছাড়া খোলা অবস্থায় বালু পরিবহন করায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ দেউন্দি রাস্তার মোড়ে ৭ মিনি ট্রাককে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রত্যেক ট্রাককে এক হাজার করে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর পাড়ে ঝুকি নিয়ে চলছে যানবাহন। সরেজমিন দেখা গেছে হবিগঞ্জ শহরের ষ্টাফ কোয়ার্টার থেকে শ্যামলী পর্যন্ত খোয়াই নদীর পাড়ে অবস্থিত রাস্তা ভংঙ্গুর দশায় থাকলেও যান চলাচল থেমে নেই। পুরাতন খোয়াই নদীর দিকে রাস্তা ভেঙ্গে রাস্তার প্রশস্ততা কমে গেলেও ঝুকি নিয়ে চলছে যানবাহন। এ যানবাহনগুলোর মধ্যে রয়েছে ট্রাক্টর, ছোট
প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১০ টা বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান। সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এম এ জলিল, বিদ্যালয় পরিচালনা