শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সদর থানা পুলিশের হাতে আটক দুই জুয়াড়ির বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্নস্থানে জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলা হলেও তাদেরকে কোনভাবেই দমন করা যাচ্ছে না। পুলিশ প্রতিদিনই অভিযান চালিয়ে কোন না কোন জুয়াড়িকে আটক করছে। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় জুয়ার আসর বসানো হচ্ছে। ফলে শহরে চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের হাতে আটক দুই জুয়াড়িকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডিত জুয়াড়িরা হল সদর উপজেলার গদাইনগর গ্রামের মৃত তবারক উল্লার পুত্র খলিল (৫০) ও জয়রামপুর গ্রামের ইউনুস আলীর পুত্র কিতাব আলী (৪০)। গত বুধবার গভীররাতে এসআই ছানা উল্লাহ ও রকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ গদাইনগর গ্রামে জুয়ার আসর থেকে আটক করে। বৃহস্পতিবার তাদেরকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত খলিলকে ১ মাসের ও কিতাব আলীকে ২১ দিনের কারাদন্ড দেন। দন্ডিতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com