লাখাই প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বাবা ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বোয়ালজুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে বোয়ালজুর গ্রামে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বোয়ালজুর গ্রামের মৃত সুরুজ উল্লাহর ছেলে ওয়ারিশ মিয়া (৫৫) এবং তার দুই ছেলে রায়হান (১৯) ও এমরান মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিল। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের যথাযথভাবে আদালতে সোপর্দ করা হবে।