শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ॥ দুদকের অভিযান ॥ প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর এক্স-রে ফি নেওয়া হলেও সরকারি খাতায় জমা দেখানো হয়েছে মাত্র একজনের প্রধানমন্ত্রীর জন্মদিনে হবিগঞ্জে নিমগাছের চারা রোপণ করেছেন হুইপ জি কে গউছ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত বাবা ও দুই ছেলেসহ গ্রেপ্তার ৩ লাখাইয়ে পুলিশের অভিযান আ.লীগ নেতা এনায়েত গ্রেপ্তার মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে শিল দিয়ে স্বামীকে আঘাত ॥ স্ত্রী গ্রেপ্তার হবিগঞ্জ জজ কোর্টের পরিবেশে আমূল পরিবর্তন ॥ নির্মিত হয়েছে মসজিদ ও গেট লাখাইয়ে ৮৪ বছরেও বয়স্ক ভাতা পাননি বৃদ্ধা হালিমা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার কাল হবিগঞ্জ আসছেন টিভি টকশোর জনপ্রিয় মুখ রাজেকুজ্জামান রতন

লাখাইয়ে মাদক ব্যবসায়ী শামীমকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় মাদক মামলার এক আসামিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম শামীম (২৩)। তিনি লাখাই উপজেলার আমানুল্লাহপুর গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে।
আদালত ও থানা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত শামীম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তিনি মাদক মামলায় অভিযুক্ত হন। মামলাটি বিচারিক প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালত আসামি শামীমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন।
রায়ে আদালত শামীমকে ১ (এক) বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জরিমানার এই অর্থ অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়েছে।
লাখাই থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, এ ঘটনায় লাখাই থানায় দায়েরকৃত মামলা নম্বর-০৭, তারিখ- ২১/০১/২০২১ ইংরেজি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলাটি তদন্ত ও বিচারকার্য সম্পন্ন হয়।
রায় ঘোষণার পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় সচেতন মহল আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com