শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ॥ দুদকের অভিযান ॥ প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর এক্স-রে ফি নেওয়া হলেও সরকারি খাতায় জমা দেখানো হয়েছে মাত্র একজনের প্রধানমন্ত্রীর জন্মদিনে হবিগঞ্জে নিমগাছের চারা রোপণ করেছেন হুইপ জি কে গউছ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত বাবা ও দুই ছেলেসহ গ্রেপ্তার ৩ লাখাইয়ে পুলিশের অভিযান আ.লীগ নেতা এনায়েত গ্রেপ্তার মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে শিল দিয়ে স্বামীকে আঘাত ॥ স্ত্রী গ্রেপ্তার হবিগঞ্জ জজ কোর্টের পরিবেশে আমূল পরিবর্তন ॥ নির্মিত হয়েছে মসজিদ ও গেট লাখাইয়ে ৮৪ বছরেও বয়স্ক ভাতা পাননি বৃদ্ধা হালিমা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার কাল হবিগঞ্জ আসছেন টিভি টকশোর জনপ্রিয় মুখ রাজেকুজ্জামান রতন

লাখাইয়ে ৮৪ বছরেও বয়স্ক ভাতা পাননি বৃদ্ধা হালিমা

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় বয়সের ভারে ন্যুব্জ ৮৪ বছর বয়সী এক বৃদ্ধার কপালে এখনো জোটেনি বয়স্ক ভাতা। হালিমা বেগম নামের ওই বৃদ্ধা লাখাইয়ের স্বজন গ্রামের ৮নম্বর ওয়ার্ডে বসবাস করেন। ঠিকমতো হাঁটাচলা করার সামর্থ্য না থাকলেও চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে তাঁর।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে স্বামী আব্দুল জব্বারকে হারান হালিমা বেগম। এরপর থেকেই সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু হয় তাঁর। বর্তমানে ছেলে বেকার থাকায় এবং তীব্র অর্থসংকটে ছোট মেয়ের বিয়ে দিতে না পারায় অন্যের দয়া-দাক্ষিণ্যের ওপর নির্ভর করেই চলতে হচ্ছে তাঁকে।
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তাঁর বয়স ৮৪ বছর হলেও এখনো কোনো রাষ্ট্রীয় ভাতা পাননি তিনি। ক্ষোভ ও হতাশা প্রকাশ করে হালিমা বেগম বলেন, ‘মেম্বার-চেয়ারম্যানের কাছে হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে গেল, কিন্তু একটা ভাতাও জোটেনি।’
এ প্রসঙ্গে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন জানান, তিনি ওই বৃদ্ধাকে চেনেন না এবং সরেজমিনে না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয়।
অন্যদিকে, ঘটনাটি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। তিনি বলেন, আগে কোনো আবেদন করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হবে এবং হালিমা বেগমকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, বৃদ্ধার জাতীয় পরিচয়পত্রের কপি হাতে পেলে আগের আবেদনের বিষয়টি যাচাই করা হবে। ওই ওয়ার্ডে কোটা খালি থাকা এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আগামী ডিসেম্বরেই তিনি বয়স্ক ভাতা পেতে পারেন। জীবনের শেষ বেলায় এসে প্রশাসনের এই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নই এখন একমাত্র চাওয়া অসহায় হালিমা বেগমের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com