রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

“ইসকন” মন্দিরের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ মানুষের হৃদয়ে উন্নয়নের ফলক স্থাপন করতে হবে, যা কখনো ভাঙ্গা যাবে না

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আমি সরকারের উন্নয়ন কর্মকান্ডের ভিত্তিপ্রস্তুর স্থাপন কিংবা উদ্বোধনের সময় নিজের নামের ফলক লাগাই না। নামের ফলক যে টিকে থাকে না, তার প্রমাণ বাংলাদেশের মানুষ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। ফলক যদি লাগাতে হয়, তাহলে মানুষের হৃদয়ে লাগাতে হবে। মানুষের হৃদয়ে একবার ফলক স্থাপন করতে পারলে সেই ফলক কখনো ভাঙ্গা যাবে না।
গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দিরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ আরও বলেন, ইসকনে যারা আসবেন, তাদের সঙ্গে মাদকের কোনো সম্পর্ক থাকবে না। এখানে কোনো দুষ্ট মানুষের স্থান নেই। ইসকন শুধু ধর্মীয় কর্মকান্ডেই সীমাবদ্ধ নয়, আর্তমানবতার সেবা, মানুষের কল্যাণ এবং বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় করার চেষ্টা করছে। রাজনীতিবিদ হিসেবে আমরাও মানুষের জন্য সেই কাজটিই করি। এমনটাই হওয়া উচিত।
হুইপ জি কে গউছ আরও বলেন, আমি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম, তখন এই মন্দিরটি ছিল অরক্ষিত। মন্দিরের সাধুরা বারান্দায় রাত কাটাতেন আর স্বপ্ন দেখতেন, এখানে একদিন একটি বড় মন্দির হবে, মানুষের পদচারণায় মুখরিত হবে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে, তারা সফল হয়েছেন। একসময় ইসকনের পাশে দাঁড়াতে কেউ সাহস পেতেন না, তখন আমি ইসকনের পাশে দাঁড়িয়েছিলাম।
ইসকনের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রের সেবা ও সহযোগিতা পাওয়ার অধিকার সবার রয়েছে। যতদিন বিএনপি ক্ষমতায় থাকবে, ততদিন আমার পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে।
শ্রীপাদ উদয় গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট প্রমথ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মুসা ও হুইপের একান্ত সচিব আমিন আল পারভেজ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com