স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে অর্ধলক্ষাধিক দর্শকদের উপস্থিতিতে টান টান উত্তেজনাকর খেলার মধ্য দিয়ে বানিয়াচং খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এলআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। ফাইনালে তোফাজ্জল মেম্বার ফুটবল একাদশ বনাম নওজোয়ান স্পোটিং কাব অংশ নেয়। এতে ২ গোলে তোফাজ্জল মেম্বার ফুটবল একাদশকে হারিয়ে নওজোয়ান স্পোটিং কাব চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। উভয় দলের পক্ষে দেশী ও বিদেশী খেলোয়ারগণ অংশ নেন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল মতিন। টুর্নামেন্টে সবোচ্চ গোল দাতা হন রোজেস এলিভেন ক্লাবের অপি খান। খেলা শেষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এর আহ্বায়ক সালাউদ্দিন সালাউদ্দিন ফারুক এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল হোসেন ও কোষাধ্যক্ষ মতিউর রহমান মতির যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। ভার্চুয়ালে অংশ নেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নামজুল হক, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান। অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডাঃ আশিকুল মোহিত খান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সাজেন্ট আব্দুল আহাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন খান, বিশিষ্ট ব্যবসায়ী সেতু মিয়া, প্রাক্তন খেলোয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম কাদির, শাহেদ মিয়া, আব্দুর রউফ, আব্দুস সালাম লস্কর, ক্রীড়া সংগঠক নুর আহাম্মদ, নুর উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন-সরকার প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করবে। এলআর উচ্চ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠটি যদি সরকারের পচন্দ হয় সেখানে মিনি স্টেডিয়াম করা হবে। এছাড়াও ওই মাঠে উন্নয়নে জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দলের খেলোয়ারদের হাতে টপি ও ১লাখ টাকার প্রাইজমানি তুলে দেন। আনার্সআপ দলের খেলোয়ারদের হাতে ৫০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন। এছাড়াও টুর্নামেন্টে আয়োজক কমিটির পক্ষ থেকে শেষ্ট্র খেলোয়ার রেফারী, শ্রেষ্ট ক্রীড়া সংগঠক, উদীয়মান খেলোয়ারসহ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।