শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ॥ দুদকের অভিযান ॥ প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর এক্স-রে ফি নেওয়া হলেও সরকারি খাতায় জমা দেখানো হয়েছে মাত্র একজনের প্রধানমন্ত্রীর জন্মদিনে হবিগঞ্জে নিমগাছের চারা রোপণ করেছেন হুইপ জি কে গউছ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত বাবা ও দুই ছেলেসহ গ্রেপ্তার ৩ লাখাইয়ে পুলিশের অভিযান আ.লীগ নেতা এনায়েত গ্রেপ্তার মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে শিল দিয়ে স্বামীকে আঘাত ॥ স্ত্রী গ্রেপ্তার হবিগঞ্জ জজ কোর্টের পরিবেশে আমূল পরিবর্তন ॥ নির্মিত হয়েছে মসজিদ ও গেট লাখাইয়ে ৮৪ বছরেও বয়স্ক ভাতা পাননি বৃদ্ধা হালিমা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার কাল হবিগঞ্জ আসছেন টিভি টকশোর জনপ্রিয় মুখ রাজেকুজ্জামান রতন

লাখাইয়ের সূবর্ণা সূত্রধর কনস্টেবল থেকে এসআই পদে পদোন্নতি পেলেন

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার মেয়ে সূবর্ণা সূত্রধর বাংলাদেশ পুলিশের কনস্টেবল থেকে উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির পর তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে এসআই র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর বাংলাদেশ টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. মোখলেছুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সূবর্ণা সূত্রধরের এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তীতে তাঁকে সিলেট জেলা পুলিশে দায়িত্ব দেওয়া হয়।
সূবর্ণা সূত্রধর লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুশীল সূত্রধরের মেয়ে। তিনি ২০০৭ সালের জানুয়ারিতে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন তিনি। ধাপে ধাপে সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে পদোন্নতি পেয়ে এখন উপপরিদর্শক (এসআই) হলেন।
দেশীয় দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে আফ্রিকার দেশ মালিতে দায়িত্ব পালন করেন এই নারী কর্মকর্তা।
নিজের এই অগ্রযাত্রা প্রসঙ্গে সূবর্ণা সূত্রধর বলেন, এটি কেবল আমার একার সাফল্য নয়; বরং ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও পরিবারের সম্মিলিত সমর্থনের ফসল। ভবিষ্যতেও যেন নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার কাছে আশীর্বাদ কামনা করছি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com