শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ॥ দুদকের অভিযান ॥ প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর এক্স-রে ফি নেওয়া হলেও সরকারি খাতায় জমা দেখানো হয়েছে মাত্র একজনের প্রধানমন্ত্রীর জন্মদিনে হবিগঞ্জে নিমগাছের চারা রোপণ করেছেন হুইপ জি কে গউছ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত বাবা ও দুই ছেলেসহ গ্রেপ্তার ৩ লাখাইয়ে পুলিশের অভিযান আ.লীগ নেতা এনায়েত গ্রেপ্তার মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে শিল দিয়ে স্বামীকে আঘাত ॥ স্ত্রী গ্রেপ্তার হবিগঞ্জ জজ কোর্টের পরিবেশে আমূল পরিবর্তন ॥ নির্মিত হয়েছে মসজিদ ও গেট লাখাইয়ে ৮৪ বছরেও বয়স্ক ভাতা পাননি বৃদ্ধা হালিমা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার কাল হবিগঞ্জ আসছেন টিভি টকশোর জনপ্রিয় মুখ রাজেকুজ্জামান রতন

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ॥ দুদকের অভিযান ॥ প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর এক্স-রে ফি নেওয়া হলেও সরকারি খাতায় জমা দেখানো হয়েছে মাত্র একজনের

  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ও প্যাথলজি পরীক্ষার ফি আদায়ে বড় ধরনের গরমিলের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ রয়েছে, প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর এক্স-রে ফি নেওয়া হলেও সরকারি খাতায় জমা দেখানো হয়েছে মাত্র একজনের।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল হাসপাতালে অভিযান চালিয়ে রশিদের মুড়ি ও জমা রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথি জব্দ করে।
অভিযানে দেখা যায়, এক্স-রে ও প্যাথলজি বিভাগে কর্মরত পাঁচ টেকনিশিয়ানের কারও বৈধ নিয়োগপত্র বা সনদ নেই। এ ছাড়া নিয়োগে অনিয়ম, কেবিন ও সিজারিয়ান ফি আত্মসাৎ, পরিচ্ছন্নতা ও রোগীদের খাবারে অনিয়মের অভিযোগও খতিয়ে দেখছে দুদক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান দাবি করেছেন, জনবল সংকটে স্থানীয় সমন্বয় কমিটির আলোচনার ভিত্তিতে রোগীপ্রতি পারিশ্রমিকে ওই পাঁচজনকে কাজে লাগানো হচ্ছে এবং সরকারি কোষাগারে নিয়মিত অর্থ জমা দেওয়া হয়। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
দুদকের উপপরিচালক এরশাদ আলী জানান, জব্দ করা নথি যাচাই করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com