স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার বিশেষ অভিযানে ভূমি দখলের পরোয়ানাভুক্ত ৪ আসামিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর ওসি মোঃ জাহিদুল হকের নির্দেশে পুলিশ সদর উপজেলার পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় মৃত আব্দুর গফুরের পুত্র লুৎফুর রহমান (৪০), শাহিনুর রহমান (২৫), মৃত ওয়াছিদ উল্লার পুত্র আইয়ূব আলী (৫০), রাসেল মিয়া (৩০) কে আটক করা হয়। এ সময় মামলার অন্য আসামি আবিদ পালিয়ে যায়।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগের মামলায় আদালত থেকে পরোয়ানা রয়েছে। এতোদিন তারা পলাতক ছিলো। গতকাল শুক্রবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, অভিযান অব্যাহত থাকবে।