বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন ॥ ইকবাল চেয়ারম্যান, ইমরান ও মুক্তা ভাইস-চেয়ারম্যান

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৭৮৮ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ সর্বশেষ ঘোষিত দেশের ৪৯২তম উপজেলা হচ্ছে শায়েস্তাগঞ্জ। হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল নৌকা প্রতীক নিয়ে ১৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নূরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল “আনারস” প্রতিক নিয়ে ৮ হাজার ৮৮৮ ভোট এবং হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমদ খান ঘোড়া প্রতিক নিয়ে ২ হাজার ৩৬৮ ভোট পেয়েছেন।
অপর দিকে, নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা গাজিউর রহমান ইমরান মাইক প্রতিক নিয়ে ১০ হাজার ৬৪৭ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেতা বদরুল আলম দিপন পেয়েছেন ৬ হাজার ৫৩৮ ভোট পেয়েছেন। সৈয়দ তানভির আহমেদ জুয়েল চশমা প্রতিকে ৫ হাজার ৩১৯ ভোট, শফিক মিয়া খন্দকার (সরদার) তালা প্রতিকে ৫ হাজার ৩০ ভোট ও মোঃ আব্দুল মতিন মাষ্টার বই প্রতিকে ৪৭৮ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মুক্তা আক্তার পদ্মফুল প্রতিক নিয়ে ৮ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেত্রী সাবেরা সুলতানা হেপী কলস প্রতিক নিয়ে ৭ হাজার ৬৯২ ভোট পেয়েছেন। মমতাজ বেগম ডলি প্রজাপতি প্রতিকে ৫ হাজার ৬৯৩, রুবিনা আক্তার ফুটবল প্রতিকে ৫ হাজার ২২ ভোট ও পারভিন আক্তার হাঁস প্রতিকে ১ হাজার ২৩ ভোট পেয়েছেন।
হবিগঞ্জ জেলার নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালকেই উপজেলাবাসী তাদের স্বতস্ফুর্ত ভোট প্রয়োগের মাধ্যমে উপজেলার উন্নয়ন ও অগ্রগতির দায়িত্ব প্রদান করেন।
অপর দিকে আলী আহমদ খান শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে অংশগ্রহণকরে বিকাল ৫ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com