বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

টিকেট কালোবাজারী দায়ে রেলওয়ে ক্লার্কের জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টিকেট কালোবাজারীর দায়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে কর্তব্যরত ক্লার্ক ওয়াহিদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে তাকে হাতে নাতে আটকের পর জরিমানা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা। এ সময় ওয়াহিদুর রহমানের কাছ থেকে অগ্রীম ক্রয় করা ১১টি টিকেট জব্দ করা হয়। ম্যাজিস্ট্র্রেট ইয়াছিন আরাফাত রানা জানান, সরাসরি রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারে প্রবেশ করলে বুকিং ক্লার্ক ওয়াহিদুর রহমান ড্রয়ার থেকে টিকেট পকেটে রাখেন। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে তার পকেটে ১১টি টিকেট পাওয়া যায়। টিকেটগুলোর ক্রয়ের তারিখ ২০ মে।
যাত্রার তারিখ ২৯ মে। আন্তনগর ট্রেনের সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী স্টেশনের এই সকল টিকেট। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে যাতে আর এ ধরনের কাজ না করে তার জন্য সতর্ক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com